গাজার পথে ত্রাণবাহী নৌবহর জব্দ করল ইসরায়েল

গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে তুরস্ক থেকে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। সোমবার (১৯ মে) ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ৫৪টি নৌকা ও জাহাজ নিয়ে গঠিত এই বহরে ৫০০-এর বেশি মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবক ছিলেন। তারা গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি নৌবাহিনী পুরো বহরের নিয়ন্ত্রণ নিয়েছে। অংশগ্রহণকারী কর্মীদের প্রথমে একটি ভাসমান আটককেন্দ্রে নেওয়া হবে, পরে তাদের আশদোদ বন্দরে স্থানান্তর করা হবে। ফ্লোটিলার আয়োজকরা এ অভিযানের নিন্দা জানিয়ে বলেন, এটি ছিল একটি বৈধ, শান্তিপূর্ণ ও মানবিক উদ্যোগ। তারা বিভিন্ন দেশের সরকারকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে অভিযোগ করেন, গাজার অবরোধ বজায় রাখতে ‘জলদস্যুতার মতো’ কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর আগে গত ৩০ এপ্রিলও গাজার উদ্দেশে যাত্রা করা একই ধরনের একটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর স্থল, নৌ ও আকাশপথে কঠোর অবরোধ বজায় রেখেছে ইসরায়েল

গাজার পথে ত্রাণবাহী নৌবহর জব্দ করল ইসরায়েল
গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে তুরস্ক থেকে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। সোমবার (১৯ মে) ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ৫৪টি নৌকা ও জাহাজ নিয়ে গঠিত এই বহরে ৫০০-এর বেশি মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবক ছিলেন। তারা গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি নৌবাহিনী পুরো বহরের নিয়ন্ত্রণ নিয়েছে। অংশগ্রহণকারী কর্মীদের প্রথমে একটি ভাসমান আটককেন্দ্রে নেওয়া হবে, পরে তাদের আশদোদ বন্দরে স্থানান্তর করা হবে। ফ্লোটিলার আয়োজকরা এ অভিযানের নিন্দা জানিয়ে বলেন, এটি ছিল একটি বৈধ, শান্তিপূর্ণ ও মানবিক উদ্যোগ। তারা বিভিন্ন দেশের সরকারকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে অভিযোগ করেন, গাজার অবরোধ বজায় রাখতে ‘জলদস্যুতার মতো’ কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর আগে গত ৩০ এপ্রিলও গাজার উদ্দেশে যাত্রা করা একই ধরনের একটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর স্থল, নৌ ও আকাশপথে কঠোর অবরোধ বজায় রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজার ৭৬৯ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৭০৪ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র : শাফাক নিউজ  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow