গাজায় থামছে না ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩২

গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় আক্রমণ করেছে। খবর এএফপির। চলতি মাসের শুরুতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করার পরেও ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরায়েল এবং হামাস উভয়ই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ‌‘মানুষের সীমিত চলাচলের’ জন্য ইসরায়েল গাজা এবং মিশরের মধ্যে গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ ভোর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, আবাসিক অ্যাপার্টমেন্ট, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, গাজা শহরের রিমাল পাড়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনের একটি ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং রাস্তার বিভিন্ন

গাজায় থামছে না ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩২

গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় আক্রমণ করেছে। খবর এএফপির।

চলতি মাসের শুরুতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করার পরেও ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরায়েল এবং হামাস উভয়ই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

‌‘মানুষের সীমিত চলাচলের’ জন্য ইসরায়েল গাজা এবং মিশরের মধ্যে গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে।

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আজ ভোর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, আবাসিক অ্যাপার্টমেন্ট, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, গাজা শহরের রিমাল পাড়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনের একটি ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং রাস্তার বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখা গেছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন
এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, প্রায় এক ডজন উদ্ধারকারী বিধ্বস্ত ভবনগুলোর দিকে ছুটে গেছেন এবং ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করেছেন। 

দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে এলাকার একটি আশ্রয়কেন্দ্রেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত গাজাবাসী তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছে। এই হামলায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা হচ্ছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow