গাজায় নতুন করে ইসরায়েলি হামলা, ২ ভাইসহ নিহত ৩
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় আবু তামাম স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ভাই নিহত হন। এই হামলাকে গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। বেইত লাহিয়ার পাশাপাশি গাজা সিটির টানেল স্ট্রিট এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা যান।
এ ছাড়া মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান থেকে সালাহ আল-দিন সড়কের দিকে গুলি ছোড়া হলে অন্তত চারজন আহত হন।
প্রায় একই সময় খান ইউনিসের পশ্চিমাঞ্চল থেকে প্রায় দুই বছর আগে নিখোঁজ হওয়া ইসমাইল আল-হাদ্দাদের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছিলেন।