গাজায় ফিলিস্তিনি গোলরক্ষককে গুলি করে মারল ইসরায়েল

সারা বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে, ঠিক তখনই গাজা উপত্যকায় ঝরল আরও এক ফুটবলারের প্রাণ। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের ফুটবলার সেলিম আল-আশকার। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। পিএফএ জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারান এই ফিলিস্তিনি গোলরক্ষক। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যায় এখন পর্যন্ত এক হাজারের বেশি অ্যাথলেটসহ অসংখ্য ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সেলিম আল-আশকার তাদেরই একজন। ৫ মাস আগে বিয়ে, ঘরে আসছে নতুন অতিথি নিহত সেলিম আল-আশকার মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী এখন সন্তানসম্ভবা। প্রথম সন্তানের মুখ দেখার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো এই ফুটবলারকে। তার এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে পরিবার, সতীর্থ এবং পুরো ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীরাও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছেন। আরও পড়ুন ম্যারাডোনা থেকে মেসি / বাংলাদেশ কেন আর্জেন্টিনার প্রেমে পাগল?       View this post on Instagram

গাজায় ফিলিস্তিনি গোলরক্ষককে গুলি করে মারল ইসরায়েল

সারা বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে, ঠিক তখনই গাজা উপত্যকায় ঝরল আরও এক ফুটবলারের প্রাণ। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের ফুটবলার সেলিম আল-আশকার। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

পিএফএ জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারান এই ফিলিস্তিনি গোলরক্ষক। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যায় এখন পর্যন্ত এক হাজারের বেশি অ্যাথলেটসহ অসংখ্য ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সেলিম আল-আশকার তাদেরই একজন।

৫ মাস আগে বিয়ে, ঘরে আসছে নতুন অতিথি

নিহত সেলিম আল-আশকার মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী এখন সন্তানসম্ভবা। প্রথম সন্তানের মুখ দেখার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো এই ফুটবলারকে। তার এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে পরিবার, সতীর্থ এবং পুরো ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীরাও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছেন।

বিশ্ব ক্রীড়াঙ্গনে তীব্র শোক ও নিন্দা

সেলিমের মৃত্যুর পর ফিলিস্তিন ও আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছে। চিলির বিখ্যাত ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তিনি নিহত হয়েছেন। এই ধরনের বর্বরতার ধারাবাহিকতায় ক্লাবটি গভীর দুঃখ প্রকাশ করেছে। একই সাথে তারা ফিলিস্তিনে অবিলম্বে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, টিআরটি ওয়ার্ল্ড, আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow