গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজায় চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। দক্ষিণ গাজার একটি তাবু শিবিরে বসবাসকারী মোস্তাফা শাবান তার পরিবারের জন্য তাবুর ভেতরে অস্থায়ী শৌচাগার তৈরি করেছেন। বালুর মাটিতে গর্ত খুঁড়ে, তার ওপর কংক্রিট ও একটি পুরোনো টয়লেট সিট বসিয়ে কোনোভাবে ব্যবহারযোগ্য করা হয়েছে শৌচাগারটি। তবে দুর্গন্ধ, মাছি ও মশার উপদ্রবে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। প্রতি সপ্তাহে তাকে নিজেই গর্ত থেকে মলমূত্র পরিষ্কার করতে হয়। তবুও তিনি এটিকে তুলনামূলক ভালো মনে করেন তিনি। কারণ শিবিরের শত শত মানুষের জন্য ব্যবহৃত যৌথ শৌচাগারগুলোর অবস্থা আরও নাজুক। মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার অভাবে গাজায় স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
গাজায় চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। দক্ষিণ গাজার একটি তাবু শিবিরে বসবাসকারী মোস্তাফা শাবান তার পরিবারের জন্য তাবুর ভেতরে অস্থায়ী শৌচাগার তৈরি করেছেন।
বালুর মাটিতে গর্ত খুঁড়ে, তার ওপর কংক্রিট ও একটি পুরোনো টয়লেট সিট বসিয়ে কোনোভাবে ব্যবহারযোগ্য করা হয়েছে শৌচাগারটি। তবে দুর্গন্ধ, মাছি ও মশার উপদ্রবে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। প্রতি সপ্তাহে তাকে নিজেই গর্ত থেকে মলমূত্র পরিষ্কার করতে হয়।
তবুও তিনি এটিকে তুলনামূলক ভালো মনে করেন তিনি। কারণ শিবিরের শত শত মানুষের জন্য ব্যবহৃত যৌথ শৌচাগারগুলোর অবস্থা আরও নাজুক। মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার অভাবে গাজায় স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
What's Your Reaction?