গাজায় ৩৫০০ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারগুতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় তিন হাজার ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা থামায়নি। তারা সেখানে গণহারে মানুষ খুন করেই যাচ্ছে। তার মতে,বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সেই যুদ্ধবিরতির কোনো গুরুত্ব থাকে না। বারগুতি বলেন, যুদ্ধবিরতি হওয়ার পর তা লঙ্ঘনের ফলে শত শত শিশুসহ এক হাজার ৬০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং আরও তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছে। ফিলিস্তিনের এই প্রভাবশালী নেতা বলেন, এই যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থান জরুরি। তিনি জোর দিয়ে বলেন, যেই এই গণহত্যামূলক যুদ্ধ চলতে থাকার বিরুদ্ধে নীরব থাকবে, সেই এই অপরাধে শরিক বলে গণ্য হবে। এদিকে জোরপূর্বক পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সে সময় ইসরায়েলি পুলিশ তাদের সুরক্ষা দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা আল আকসার প্রাঙ্গণে প্রবেশ করে তালমুদীয় আচার-অনুষ্ঠান পালন করেছে। টিট

গাজায় ৩৫০০ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারগুতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় তিন হাজার ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা থামায়নি। তারা সেখানে গণহারে মানুষ খুন করেই যাচ্ছে। তার মতে,বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সেই যুদ্ধবিরতির কোনো গুরুত্ব থাকে না।

বারগুতি বলেন, যুদ্ধবিরতি হওয়ার পর তা লঙ্ঘনের ফলে শত শত শিশুসহ এক হাজার ৬০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং আরও তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছে।

ফিলিস্তিনের এই প্রভাবশালী নেতা বলেন, এই যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থান জরুরি। তিনি জোর দিয়ে বলেন, যেই এই গণহত্যামূলক যুদ্ধ চলতে থাকার বিরুদ্ধে নীরব থাকবে, সেই এই অপরাধে শরিক বলে গণ্য হবে।

এদিকে জোরপূর্বক পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সে সময় ইসরায়েলি পুলিশ তাদের সুরক্ষা দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা আল আকসার প্রাঙ্গণে প্রবেশ করে তালমুদীয় আচার-অনুষ্ঠান পালন করেছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow