গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা
গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে নগর ভবন সভাকক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্ব করেন। এতে গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রানা, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কর্মচারী ও ওয়ার্ড সচিবরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জলাবদ্ধতা নিরসন, ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।