গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২২ জুন) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন জিএমপি ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ। মঙ্গলবার (২১ জুন) থেকে সোমবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অভিযানে সদর থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ি থেকে দুজন, কাশিমপুর থেকে তিনজন, গাছা থেকে পাঁচজন, পূবাইল থেকে দুজন, টঙ্গী পূর্ব থেকে দুজন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে জিএমপি প্রেস রিলিজে জানিয়েছে, বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী পাকা রাস্তার ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অপরাধে ৩০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপি ওসি (মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রত
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২২ জুন) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন জিএমপি ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ। মঙ্গলবার (২১ জুন) থেকে সোমবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অভিযানে সদর থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ি থেকে দুজন, কাশিমপুর থেকে তিনজন, গাছা থেকে পাঁচজন, পূবাইল থেকে দুজন, টঙ্গী পূর্ব থেকে দুজন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে জিএমপি প্রেস রিলিজে জানিয়েছে, বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী পাকা রাস্তার ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অপরাধে ৩০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপি ওসি (মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।