গাজীপুরে একটাই আইন চলবে, শেখ হাসিনা: দেশে ফিরে ছাত্রলীগ নেতা

বিদেশ থেকে দেশে ফেরার পর গাজীপুরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়ল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ১‌৫০-২০০ ব্যক্তি অংশ নেন। মিছিল শেষে বক্তব্য দেন নাসির মোড়ল। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‌‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।’ এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (

গাজীপুরে একটাই আইন চলবে, শেখ হাসিনা: দেশে ফিরে ছাত্রলীগ নেতা

বিদেশ থেকে দেশে ফেরার পর গাজীপুরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়ল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ১‌৫০-২০০ ব্যক্তি অংশ নেন।

মিছিল শেষে বক্তব্য দেন নাসির মোড়ল। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‌‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মিছিলের বিষয়টি জেনেছি। বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।’

গাজীপুর জেলা সদরের জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, ‘মিছিলটি আমাদের এলাকায় হয়নি। মেট্রোপলিটন এলাকায় হয়েছে। তবুও আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে।’

এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow