গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। গুদামে অনেক ঝুট ছিল সেগুলোতে আগুন লেগে যাওয়ার ভয়াবহতা বেশি। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। গুদামে অনেক ঝুট ছিল সেগুলোতে আগুন লেগে যাওয়ার ভয়াবহতা বেশি। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।
What's Your Reaction?