গাজীপুরে ঝুট ব্যবসার বিরোধে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ
গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই একটি ট্রাক এবং এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় বলে জানা গেছে।ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার (৭ মার্চ) ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা।অভিযোগে বলা হয়, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।এ সময় হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ও রামদা ছিল বলে অভিযোগ করা হয়েছে। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই একটি ট্রাক এবং এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার (৭ মার্চ) ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা।
অভিযোগে বলা হয়, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ও রামদা ছিল বলে অভিযোগ করা হয়েছে। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
What's Your Reaction?