গাজীপুরে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলার ৫টি সংসদীয় আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন প্রায় ১৭ হাজার ৫১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হয়। পরে সেনাবাহিনীর প্রহরায় এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরে মোট ভোটকেন্দ্র ৯৩৫টি এবং ভোটকক্ষ ৫ হাজার ১৭৩টি। জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। নির্বাচনে অংশ নিচ্ছেন ৪২ জন প্রার্থী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আলম হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প

গাজীপুরে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলার ৫টি সংসদীয় আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন প্রায় ১৭ হাজার ৫১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হয়। পরে সেনাবাহিনীর প্রহরায় এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরে মোট ভোটকেন্দ্র ৯৩৫টি এবং ভোটকক্ষ ৫ হাজার ১৭৩টি। জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। নির্বাচনে অংশ নিচ্ছেন ৪২ জন প্রার্থী।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আলম হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো ও স্থাপন করা হয়েছে। প্রশাসন সার্বক্ষণিকভাবে মনিটরিং করবে। ভোটাররা নিশ্চিন্তে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।

একই দিন দুপুরে শহীদ বঙ্গতাজ স্টেডিয়ামে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আর্টিলারি ইউনিটের কমান্ডার ৯ ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন।

তিনি বলেন, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসুন। প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি ও টহল ব্যবস্থা রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী আশাবাদ ব্যক্ত করেছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow