গাজীপুরে মহাসড়ক অবরোধ 

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তির অবসান এবং নিরাপদ সড়ক পারাপারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। মানববন্ধনে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বোর্ড বাজার এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এতে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জী

গাজীপুরে মহাসড়ক অবরোধ 

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তির অবসান এবং নিরাপদ সড়ক পারাপারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বোর্ড বাজার এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এতে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজি আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল, মো. জয়নাল আবেদীন তালুকদার, আলম মাস্টার, শরিফ সরকার ও ইউসুফ সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিআরটি প্রকল্পটি বারবার পিছিয়ে পড়ে। একাধিকবার মেয়াদ বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। সরকার পরিবর্তনের পর প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়েছে।

দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে কাজ সম্পন্ন এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ পারাপারের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow