গাড়ি ফেলে পালালেন চালক, পরে পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার সোনা উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়িচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িতে তল্লাশি চালান। আরও পড়ুন হঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড? সংস্থাটি জানায়, তল্লাশির সময় গাড়ি থেকে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়। পরে গাড়িটি ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, এর মধ্যে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ এবং বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। এছাড়া গাড়ি থেকে দুটি ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয়পত্রসহ ব
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার সোনা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়িচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িতে তল্লাশি চালান।
সংস্থাটি জানায়, তল্লাশির সময় গাড়ি থেকে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়। পরে গাড়িটি ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, এর মধ্যে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ এবং বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
এছাড়া গাড়ি থেকে দুটি ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যায়।
পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাস্টমস হলের নির্ধারিত স্থানে গাড়ি থেকে উদ্ধার করা সব পণ্যের ইনভেন্টরি করেন।
কাস্টম হাউজ ঢাকার সোনা পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট পাওয়া যায়। মোট ১ হাজার ৮১২ গ্রাম সোনার পরিমাণ ১৫৫ দশমিক ৩৫ ভরি। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা।
এ ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার কার্যক্রম চলমান বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এসএম/ইএ
What's Your Reaction?

