গাড়িতে হাইড্রোলিক হর্ন, জরিমানা গুণলেন চালক
রাজবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আলাদিপুর এলাকায় বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার রোডে এ অভিযান পরিচালিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযানে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক, মো. আরিফুল হক, মো. আশিকুজ্জামান ও মো. মিজানুর রহমান। প্রসিকিউশন প্রদান করেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন। পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
রাজবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আলাদিপুর এলাকায় বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার রোডে এ অভিযান পরিচালিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযানে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক, মো. আরিফুল হক, মো. আশিকুজ্জামান ও মো. মিজানুর রহমান।
প্রসিকিউশন প্রদান করেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন।
পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
What's Your Reaction?