গাড়ির চাপ বাড়লেও যানজট নেই উত্তরের মহাসড়কে
ঈদের ছুটিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে এবার উত্তরের মহাসড়কে নেই কোনো যানজট বা ধীরগতি। ফলে উত্তরের ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষজন। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯ টার দিকে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়ক ঘুরে দেখা যায়, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। গণপরিবহন ও প্রাইভেটকারসহ খোলা ট্রাক-পিকআপে যে যেভাবে পারছেন স্বজনদের কাছে ফিরছেন। তবে মহাসড়কে কোনো প্রকার যানজট বা ধীরগতি না থাকায় সবার চোখে মুখেই স্বস্তির ছাপ। বাড়ি ফেরা একাধিক যাত্রী ও গণপরিবহনের চালকরা জাগো নিউজকে বলেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, উড়াল সেতু ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মিত হওয়ায় উত্তরের ঈদযাত্রায় মিলছে স্বস্তি। ভোগান্তি ছাড়াই তারা গন্তব্যে ফিরছেন। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিনগুণ বেশি। জেলা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এবার ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে ও মহাসড়কের নিরাপত্তায় জেলা পুল
ঈদের ছুটিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে এবার উত্তরের মহাসড়কে নেই কোনো যানজট বা ধীরগতি। ফলে উত্তরের ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষজন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯ টার দিকে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়ক ঘুরে দেখা যায়, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। গণপরিবহন ও প্রাইভেটকারসহ খোলা ট্রাক-পিকআপে যে যেভাবে পারছেন স্বজনদের কাছে ফিরছেন। তবে মহাসড়কে কোনো প্রকার যানজট বা ধীরগতি না থাকায় সবার চোখে মুখেই স্বস্তির ছাপ।
বাড়ি ফেরা একাধিক যাত্রী ও গণপরিবহনের চালকরা জাগো নিউজকে বলেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, উড়াল সেতু ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মিত হওয়ায় উত্তরের ঈদযাত্রায় মিলছে স্বস্তি। ভোগান্তি ছাড়াই তারা গন্তব্যে ফিরছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিনগুণ বেশি।
জেলা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এবার ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে ও মহাসড়কের নিরাপত্তায় জেলা পুলিশের ছয় শতাধিক ও হাইওয়ে পুলিশের দেড় শতাধিক সদস্য কাজ করছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মহাসড়কে যানবাহন চাপ বাড়লেও একদম নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফিরছেন মানুষ। আশা করছি যানবাহনের যতই চাপ বাড়ুক এই মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।
ওসি আরও বলেন, ঈদযাত্রা সুন্দর ও নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আলাদা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। কোরবানির পশু ও মানুষকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।
এম এ মালেক/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?