গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

‘ফুটবল ম্যান’ নামে পরিচিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ফুটবল শিল্পী মাসুদ রানা চিকিৎসা সহায়তার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করে নিজের শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের কথা তুলে ধরেন। সাক্ষাৎকালে মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। বিষয়টি শুনে জেলা প্রশাসক মো. রায়হান কবির তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা মাসুদ রানা ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে নিরলস অনুশীলনের মাধ্যমে বল নিয়ন্ত্রণ ও বিভিন্ন কৌশলভিত্তিক প্রদর্শনীতে অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার অনন্য প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পায় এবং তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেন। তার সাফল্য নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

‘ফুটবল ম্যান’ নামে পরিচিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ফুটবল শিল্পী মাসুদ রানা চিকিৎসা সহায়তার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে দেখা করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করে নিজের শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

বিষয়টি শুনে জেলা প্রশাসক মো. রায়হান কবির তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা মাসুদ রানা ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে নিরলস অনুশীলনের মাধ্যমে বল নিয়ন্ত্রণ ও বিভিন্ন কৌশলভিত্তিক প্রদর্শনীতে অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার অনন্য প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পায় এবং তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেন। তার সাফল্য নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকালে মাসুদ রানা বলেন, তার স্বপ্ন বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে বিশ্বের প্রতিটি প্রান্তে আরও গৌরবের সঙ্গে তুলে ধরা।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যতিক্রমধর্মী ফুটবল নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারবেন।

সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত মাসুদ রানা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা প্রশাসক স্যারের আন্তরিকতা ও মানবিক আচরণ আমাকে মুগ্ধ করেছে। তার সহযোগিতা আমাকে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।

তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, সুস্থ হয়ে আবারও নতুন উদ্যমে মাঠে ফিরতে চান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের জন্য আরও সম্মান বয়ে আনতে চান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow