গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নাগরিক চীনে গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে চীন। ওই মার্কিন নাগরিকের নাম ইউ মিন জিন। গুপ্তচরবৃত্তি এবং চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার (১২ জুন) জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারের বিষয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলকে অবহিত করা হয়েছে। দক্ষিণ চীনের গুয়াংজু শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে তাকে আটকের বিষয়টি জানানো হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ-পশ্চিম চীনের শহর কুনমিং থেকে নিখোঁজ হয়েছিলেন মিন জিন। এই শহরটি মিয়ানমারের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই নিখোঁজের বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং-এ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বিষয়ে মুখপাত্র লিন জিয়ান প্রশ্ন করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, মিয়ানমার বিষয়ক একটি থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক ছিলেন মিন জিন। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলে এই মার্কিন নাগরিকের গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নাগরিক চীনে গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে চীন। ওই মার্কিন নাগরিকের নাম ইউ মিন জিন। গুপ্তচরবৃত্তি এবং চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার (১২ জুন) জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারের বিষয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলকে অবহিত করা হয়েছে। দক্ষিণ চীনের গুয়াংজু শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে তাকে আটকের বিষয়টি জানানো হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ-পশ্চিম চীনের শহর কুনমিং থেকে নিখোঁজ হয়েছিলেন মিন জিন। এই শহরটি মিয়ানমারের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই নিখোঁজের বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং-এ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বিষয়ে মুখপাত্র লিন জিয়ান প্রশ্ন করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মিয়ানমার বিষয়ক একটি থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক ছিলেন মিন জিন। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলে এই মার্কিন নাগরিকের গ্রেফতারের বিষয়টি ধোয়াশার সৃষ্টি হয়েছে। এদিকে, আগামী সপ্তাহে মিয়ানমারের জান্তা সরকারের নেতা মিন অং হলাইং চীন সফর করবেন।

বিবিসি প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, মিয়ানমারের ১৯৮৮ সালের গণতন্ত্র আন্দোলনের সময় একজন ছাত্র আন্দোলনকারী ছিলেন মিন জিন। পরে সামরিক সরকারের গ্রেফতার এড়াতে তিনি থাইল্যান্ডে পালিয়ে যান। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান এবং সেখানেই পড়াশোনা করেন এবং ২০১০ সালে আবার মিয়ানমারে ফিরে আসেন।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow