গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ

গুম কমিশনের অন্তর্বর্তীকালীন দুটি প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। এর আগে, নওগাঁ সদর উপজেলার বাসিন্দা নাজনীন পারভীন স্বপ্না রিট আবেদনটি করেন। রিটে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং গুম তদন্ত কমিশনের সভাপতিকে বিবাদী করা হয়। আরও পড়ুন হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তি পরে শুনানির জন্য উঠলে হাইকোর্টের একটি বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেন এবং বিষয়টি শুনতে অপারগতা প্রকাশ করেন। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তিনি বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির জন্য উঠে। এফএইচ/এএমএ

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ

গুম কমিশনের অন্তর্বর্তীকালীন দুটি প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

এর আগে, নওগাঁ সদর উপজেলার বাসিন্দা নাজনীন পারভীন স্বপ্না রিট আবেদনটি করেন। রিটে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং গুম তদন্ত কমিশনের সভাপতিকে বিবাদী করা হয়।

পরে শুনানির জন্য উঠলে হাইকোর্টের একটি বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেন এবং বিষয়টি শুনতে অপারগতা প্রকাশ করেন।

এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তিনি বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির জন্য উঠে।

এফএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow