গুরুদাসপুরে খাল খনন উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| ৫১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। সোমবার বিকেলে উপজেলার তুলসি নদী সংলগ্ন সিধুলী থেকে আইড়মারি বিল অভিমুখে ১ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়| এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি ইজিপিপি প্রকল্প এই কাজটি বাস্তবায়ন করবে| ভেকুসহ প্রতিদিন ১১৯ জন শ্রমিক ৪৩ দিনের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করবেন।

গুরুদাসপুরে খাল খনন উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| ৫১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

সোমবার বিকেলে উপজেলার তুলসি নদী সংলগ্ন সিধুলী থেকে আইড়মারি বিল অভিমুখে ১ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়| এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি ইজিপিপি প্রকল্প এই কাজটি বাস্তবায়ন করবে| ভেকুসহ প্রতিদিন ১১৯ জন শ্রমিক ৪৩ দিনের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow