গুলবাদিনের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের বোর্ডে ১৮২

নিউজিল্যান্ডের বোলারদের শাসিয়েছেন গুলবাদিন নাইব। তার ঝোড়ো ফিফটির সঙ্গে বাকি ব্যাটারদের মাঝারি ইনিংসে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রশিদ খান। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন সতীর্থ ব্যাটাররা। গুলবাদিন নাইব খেলেন সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। ৩৫ বলে ১৮০ স্ট্রাইকরেটে তার ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৪ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন সেদিকুল্লাহ আতাল। ২৭ রান আসে ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ২০ রান করেন দারউইশ রাসুলি। শেষদিকে ৭ বলে ১৪ ও ১০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের সংগ্রহ ১৮০ পার করান আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন। একটি করে উইকেট গেছে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র। আইএন

গুলবাদিনের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের বোর্ডে ১৮২

নিউজিল্যান্ডের বোলারদের শাসিয়েছেন গুলবাদিন নাইব। তার ঝোড়ো ফিফটির সঙ্গে বাকি ব্যাটারদের মাঝারি ইনিংসে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান।

রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রশিদ খান। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন সতীর্থ ব্যাটাররা।

গুলবাদিন নাইব খেলেন সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। ৩৫ বলে ১৮০ স্ট্রাইকরেটে তার ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৪ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন সেদিকুল্লাহ আতাল। ২৭ রান আসে ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ২০ রান করেন দারউইশ রাসুলি।

শেষদিকে ৭ বলে ১৪ ও ১০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের সংগ্রহ ১৮০ পার করান আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন। একটি করে উইকেট গেছে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow