গুলশান মডেল স্কুলে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সনদের গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি এ ভোট দেন।  বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ সকাল ১০টায় ভোট প্রদান করবেন জানানো হলেও প্রধান উপদেষ্টা কেন্দ্রে কিছুটা বিলম্বে ভোট দেন।  তার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এমইউ/জেএইচ 

গুলশান মডেল স্কুলে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সনদের গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি এ ভোট দেন। 

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ সকাল ১০টায় ভোট প্রদান করবেন জানানো হলেও প্রধান উপদেষ্টা কেন্দ্রে কিছুটা বিলম্বে ভোট দেন। 

তার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এমইউ/জেএইচ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow