গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত চলছে। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে দলটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বৈঠক শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। কেএইচ/জেএইচ
বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত চলছে। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে দলটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বৈঠক শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কেএইচ/জেএইচ
What's Your Reaction?