গুলশানের ২৭ কাঠার প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে। মামলার আসামি গণপূর্ত অধিদপ্তরের শাখা সহকারী মাহাবুবুল হকের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারক মো. আব্দুস সালাম বলেন, মামলার তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রের ভিত্তিতে আদালত সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করেছেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লটটি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি, ভুয়া রেকর্ড উপস্থাপন এবং প্রশাসনিক প্রক্রিয়া অপব্যবহারের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। পরে হস্তান্তরের অনুমতি ও নামজারি

গুলশানের ২৭ কাঠার প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

মামলার আসামি গণপূর্ত অধিদপ্তরের শাখা সহকারী মাহাবুবুল হকের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারক মো. আব্দুস সালাম বলেন, মামলার তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রের ভিত্তিতে আদালত সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করেছেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লটটি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি, ভুয়া রেকর্ড উপস্থাপন এবং প্রশাসনিক প্রক্রিয়া অপব্যবহারের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। পরে হস্তান্তরের অনুমতি ও নামজারির মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, মীর মোহাম্মদ হাসান, মীর মো. নুরুল আফছারসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন।

দুদক ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। সে সময় সালাম মুর্শেদীর নাম এজাহারে ছিল না। পরে তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর তাকে অন্তর্ভুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow