গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম তানজিম হাসান মেহেদী (২৫)। তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সক্রিয় কর্মী। তিনি ভিংলা বাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভিংলাবাড়ি গ্রামের আব্দুর রশিদ জানান, একই বাসা

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম তানজিম হাসান মেহেদী (২৫)। তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সক্রিয় কর্মী। তিনি ভিংলা বাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভিংলাবাড়ি গ্রামের আব্দুর রশিদ জানান, একই বাসা পাশাপাশি কক্ষ থাকায় তাদের মাঝে বেশ কিছুদিন ধরে পরকীয়া চলছিল। শ্লীলতাহানির চেষ্টার ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে যায়।

উপজেলা এনসিপি নেতা ও জেলা ছাত্রশক্তি নেতা কাজী নাসির বলেন, ঘটনা শুনেছি সে আমাদের সংগঠনের নেতা। যেহেতু আমাদের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তির আনুষ্ঠানিক উপজেলার কোনো কমিটি গঠন করা হয়নি, তাই তানজিম হাসান মেহেদী কোনো পদ পদবির নেতা ছিলেন না। তবে ছাত্র শক্তিসহ যুবশক্তি ও এনসিপির সব কার্যক্রমে সামনের ফ্রন্টে থাকতেন।

দেবীদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow