গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে যুবক আটক

পটুয়াখালীর কুয়াকাটায় ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলায়েত (৪৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি সকালে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক বেলায়েত কুয়াকাটা পৌরসভার শরিফপুরের মৃত আব্দুল মজিদের ছেলে। কেন্দ্র সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রিসাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম বলেন, ‌‘নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের সময় গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা করতে দেখা গেলে তাকে আটক করা হয়। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে।’ আরও পড়ুনশেরপুরে ভোট দিতে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি  পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আসনে ৩ লাখ ১২ হাজার ৬০১ জন ভোটারের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান ও ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ। নির্বাচন ঘিরে আইনশ

গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে যুবক আটক

পটুয়াখালীর কুয়াকাটায় ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলায়েত (৪৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি সকালে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক বেলায়েত কুয়াকাটা পৌরসভার শরিফপুরের মৃত আব্দুল মজিদের ছেলে।

কেন্দ্র সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রিসাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম বলেন, ‌‘নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের সময় গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা করতে দেখা গেলে তাকে আটক করা হয়। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে।’

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ আসনে ৩ লাখ ১২ হাজার ৬০১ জন ভোটারের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান ও ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪টি স্টাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের ২টি টহল টিম।

আসাদুজ্জামান মিরাজ/এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow