গোপনে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার ২ কৌশল
স্মার্টফোন ব্যবহার করেন অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ এখন খুবই কম। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসিয়াল কাজ, ছবি-ভিডিও শেয়ার কিংবা জরুরি তথ্য আদানপ্রদান সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন এই অ্যাপ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচার ব্যবহার করে অনেকেই নিজের দৈনন্দিন মুহূর্ত শেয়ার করেন। কিন্তু সমস্যা হলো, আপনি কারো স্ট্যাটাস দেখলে তিনি সহজেই বুঝে যান যে আপনি দেখেছেন। তবে অনেক সময় এমন পরিস্থিতি আসে, যখন আপনি কারো স্ট্যাটাস দেখতে চান কিন্তু তিনি যেন তা না জানতে পারেন। এই প্রয়োজন মেটাতে কিছু কার্যকর ট্রিক রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি গোপনীয়ভাবে স্ট্যাটাস দেখতে পারবেন। নিচে সহজ ভাষায় দুটি পদ্ধতি তুলে ধরা হলো। ১ম পদ্ধতি: রিড রিসিপটস বন্ধ করে স্ট্যাটাস দেখা এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং তুলনামূলকভাবে সহজ। প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর ডান পাশের উপরের তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে যান। তারপর ঢুকুন প্রাইভেসি অপশনে। সেখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যার নাম রিড রিসিপটস। এটি বন্ধ করে দিন। এই অপশন বন্ধ করার পর হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার
স্মার্টফোন ব্যবহার করেন অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ এখন খুবই কম। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসিয়াল কাজ, ছবি-ভিডিও শেয়ার কিংবা জরুরি তথ্য আদানপ্রদান সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন এই অ্যাপ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচার ব্যবহার করে অনেকেই নিজের দৈনন্দিন মুহূর্ত শেয়ার করেন। কিন্তু সমস্যা হলো, আপনি কারো স্ট্যাটাস দেখলে তিনি সহজেই বুঝে যান যে আপনি দেখেছেন।
তবে অনেক সময় এমন পরিস্থিতি আসে, যখন আপনি কারো স্ট্যাটাস দেখতে চান কিন্তু তিনি যেন তা না জানতে পারেন। এই প্রয়োজন মেটাতে কিছু কার্যকর ট্রিক রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি গোপনীয়ভাবে স্ট্যাটাস দেখতে পারবেন। নিচে সহজ ভাষায় দুটি পদ্ধতি তুলে ধরা হলো।
১ম পদ্ধতি: রিড রিসিপটস বন্ধ করে স্ট্যাটাস দেখা
এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং তুলনামূলকভাবে সহজ। প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর ডান পাশের উপরের তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে যান। তারপর ঢুকুন প্রাইভেসি অপশনে। সেখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যার নাম রিড রিসিপটস। এটি বন্ধ করে দিন।
এই অপশন বন্ধ করার পর হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিন। তারপর আপনি যেই ব্যক্তির স্ট্যাটাস দেখতে চান, সেটি স্বাভাবিকভাবে দেখুন। এই অবস্থায় আপনার নাম তার ভিউয়ার লিস্টে দেখা যাবে না।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে রিড রিসিপটস বন্ধ রাখলে অন্যদের মতো আপনিও তাদের স্ট্যাটাস ভিউ দেখতে পারবেন না। তাই এটি একটি দুই দিকেই প্রভাব ফেলে এমন সেটিং। আরও একটি সতর্কতা হলো, স্ট্যাটাস ২৪ ঘণ্টা সম্পূর্ণ শেষ হওয়ার আগে যদি আপনি আবার এই সেটিং অন করেন, তাহলে কিছু ক্ষেত্রে আপনার ভিউ হিস্টোরি দেখা যেতে পারে।
২য় পদ্ধতি: এরোপ্লেন মোড ব্যবহার করে স্ট্যাটাস দেখা
এটি আরেকটি সহজ ও কার্যকর উপায়। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে না রেখেই আপনার ফোনের মোবাইল ডাটা এবং ওয়াই-ফাই বন্ধ করুন। এরপর ফোনটি এরোপ্লেন মোড চালু করুন। এতে আপনার ফোন পুরোপুরি অফলাইন অবস্থায় চলে যাবে।
এবার হোয়াটসঅ্যাপ খুলে সেই ব্যক্তির স্ট্যাটাস দেখুন। যেহেতু আপনি ইন্টারনেট ছাড়া অ্যাপ ব্যবহার করছেন, তাই আপনার ভিউ রেকর্ড সার্ভারে আপলোড হবে না। স্ট্যাটাস দেখার পর অবশ্যই হোয়াটসঅ্যাপপুরোপুরি ক্লোজ করে দিন। তারপর আবার ইন্টারনেট চালু করুন।
তবে মনে রাখতে হবে, যদি হোয়াটসঅ্যাপ আবার ইন্টারনেটে কানেক্ট হওয়ার আগে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে খোলা থাকে, তাহলে ভিউ রেকর্ড চলে যেতে পারে।
- আরও পড়ুন
ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবে
কেএসকে
What's Your Reaction?