গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ, দশম শ্রেণির ৬ শিক্ষার্থী আটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। আটকরা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা তাদের আটক করেন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তদের আটক করি। পরে ভিডিওটি মুছে ফেলার পরও মোবাইল ফোনের রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে সেই ফুটেজ পেয়েছি।’ অন্যদিকে অভিযুক্তদের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি, ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোনে ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গে

গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ, দশম শ্রেণির ৬ শিক্ষার্থী আটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। আটকরা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা তাদের আটক করেন।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তদের আটক করি। পরে ভিডিওটি মুছে ফেলার পরও মোবাইল ফোনের রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে সেই ফুটেজ পেয়েছি।’

অন্যদিকে অভিযুক্তদের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি, ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোনে ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

হোসাইন সুলভ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow