গোপালগঞ্জ- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনের ১৩৬ কেন্দ্রে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়ার পেয়েছেন ৫৪ হাজার ৪৬৪ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ-১ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সেলিমুজ্জামান সেলিম পেয়েছেন ৭১ হাজার ৫৭৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. কাবির মিয়ার প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৪৬৪ ভোট। এতে বিএনপির প্রার্থী ১৭ হাজার ১১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী (বেসরকারি) প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। গোপালগঞ্জের মানুষ আমাকে এত বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তৌফিক দিন।

গোপালগঞ্জ- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনের ১৩৬ কেন্দ্রে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়ার পেয়েছেন ৫৪ হাজার ৪৬৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ-১ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সেলিমুজ্জামান সেলিম পেয়েছেন ৭১ হাজার ৫৭৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. কাবির মিয়ার প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৪৬৪ ভোট। এতে বিএনপির প্রার্থী ১৭ হাজার ১১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজয়ী (বেসরকারি) প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। গোপালগঞ্জের মানুষ আমাকে এত বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তৌফিক দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow