গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ পৌরসভার বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটেছে।   মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর পৌরসভার বাউন্ডারি ওয়ালে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে পথচারীসহ এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের সময় দুর্বৃত্তরা গোপালগঞ্জ সদর পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারের ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ পৌরসভার বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর পৌরসভার বাউন্ডারি ওয়ালে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বিকট শব্দে পথচারীসহ এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের সময় দুর্বৃত্তরা গোপালগঞ্জ সদর পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারের ওয়ালে ককটেল বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow