গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা ঠেকাতে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। ফলে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলার শহরে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শহর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা যায়। এদিন সকাল থেকে শহরের যান চলাচল স্বাভাবিক ছিল। নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গ-সংগঠনের কোনো নেতাকর্মীকে শহরে কোনো মিছিল-মিটিংয়ে দেখা যায়নি। গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের মিছিল-মিটিং ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।’ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সোমবার ঢাকা, গোপালগঞ্জসহ ছয় জেলায় বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা হয়। পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যদেরও মাঠে নামানো হয়। এর ব্যাখ্যায় সাংবাদিকদের স
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা ঠেকাতে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। ফলে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলার শহরে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শহর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা যায়।
এদিন সকাল থেকে শহরের যান চলাচল স্বাভাবিক ছিল। নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গ-সংগঠনের কোনো নেতাকর্মীকে শহরে কোনো মিছিল-মিটিংয়ে দেখা যায়নি।
গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের মিছিল-মিটিং ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।’
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সোমবার ঢাকা, গোপালগঞ্জসহ ছয় জেলায় বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা হয়। পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যদেরও মাঠে নামানো হয়।
এর ব্যাখ্যায় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় আমরা দেখেছি তারা মিছিল-মিটিং করার মতো কার্যক্রম হাতে নিয়েছে। তাতে আমাদের মনে হয়েছে, তারা একটু অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলে করতেও পারে। সেজন্য সতর্ক থাকার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত।
অপতৎপরতা রোধে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪টায় যশোর সেনানিবাস হতে মেজর একে এম মাসুদ রানার নেতৃত্বে দুইজন অফিসারসহ ১৭১ জন সেনাসদস্য গোপালগঞ্জে মোতায়েন করা হয়।
What's Your Reaction?