গোপালপুরে পূবালী ব্যাংক পিএলসি শাখার নতুন ভবনের শুভ দ্বারোদঘাটন
টাঙ্গাইলের গোপালপুরে গ্রাহকসেবাকে আরও দ্রুত ও সহজ করতে পূবালী ব্যাংক পিএলসি তাদের শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। সোমবার সকালে কোনাবাড়ী বাজারের এম হোসেন আলী প্লাজায় জমকালো আয়োজনে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক ও টাঙ্গাইল অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, স্থানীয় ব্যবসায়ী মো. হায়দার আলীসহ ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি।
টাঙ্গাইলের গোপালপুরে গ্রাহকসেবাকে আরও দ্রুত ও সহজ করতে পূবালী ব্যাংক পিএলসি তাদের শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। সোমবার সকালে কোনাবাড়ী বাজারের এম হোসেন আলী প্লাজায় জমকালো আয়োজনে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক ও টাঙ্গাইল অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, স্থানীয় ব্যবসায়ী মো. হায়দার আলীসহ ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি।
What's Your Reaction?