গোলপাতার ক্ষেতে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

বরিশালের সদর উপজেলায় মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬১) বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর বসুরহাট এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে। জানা গেছে, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি গোলপাতার ক্ষেতে বৃদ্ধ দেলোয়ার হোসেন চৌধুরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, ধারণা করা হচ্ছে, বুধবার সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৯টার মধ্যে যে কোনো সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও বলে

গোলপাতার ক্ষেতে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

বরিশালের সদর উপজেলায় মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬১) বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর বসুরহাট এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।

জানা গেছে, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি গোলপাতার ক্ষেতে বৃদ্ধ দেলোয়ার হোসেন চৌধুরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, ধারণা করা হচ্ছে, বুধবার সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৯টার মধ্যে যে কোনো সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow