গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়লো দক্ষিণ কোরিয়া
প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে এগিয়ে গেছে মেক্সিকো। শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় ৫০ মিনিটে গোল করে মেক্সিকোmexiকে এগিয়ে নেন রোমো। বাম প্রান্তে বল পেয়ে হুলিয়ান কুইনোনেস বক্সে ক্রস পাঠান রাউল জিমেনেজের দিকে। তার হেড উঠে যায় সোজা আকাশে। বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে ললাইন ছেড়ে বেরিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ । কিন্তু সহজ ক্যাচ নিতে গিয়ে তিনি বড় ভুল করেন এবং বলটি হাত ফসকে সামনে পড়ে যায়। সুযোগের অপেক্ষায় থাকা লুইস রোমো কোনো ভুল করেননি। সামনে পাওয়া বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন। এর আগে, প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় ছিল। ‘এ’ গ্রুপের এই ম্যাচে যে দল জিতবে তারাই চলে যাবে রাউন্ড অব ৩২-এ। আইএন
প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে এগিয়ে গেছে মেক্সিকো।
শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় ৫০ মিনিটে গোল করে মেক্সিকোmexiকে এগিয়ে নেন রোমো।
বাম প্রান্তে বল পেয়ে হুলিয়ান কুইনোনেস বক্সে ক্রস পাঠান রাউল জিমেনেজের দিকে। তার হেড উঠে যায় সোজা আকাশে।
বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে ললাইন ছেড়ে বেরিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ । কিন্তু সহজ ক্যাচ নিতে গিয়ে তিনি বড় ভুল করেন এবং বলটি হাত ফসকে সামনে পড়ে যায়।
সুযোগের অপেক্ষায় থাকা লুইস রোমো কোনো ভুল করেননি। সামনে পাওয়া বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন।
এর আগে, প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় ছিল। ‘এ’ গ্রুপের এই ম্যাচে যে দল জিতবে তারাই চলে যাবে রাউন্ড অব ৩২-এ।
আইএন
What's Your Reaction?