গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরে ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। খবর বিবিসি ও রয়টার্সের। শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসসংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান। পরে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, ট্রাম্প নিরাপদ ছিলেন এবং তার নিরাপত্তায় কোনো সমস্যা হয়নি। ঘটনার পর সাময়িকভাবে হোয়াইট হাউসে ‘লকডাউন’ জারি করা হয়। পরে তা তুলে নেওয়া হয়। গুলির সময় হোয়াইট হাউসের লনে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এক সাংবাদিক জানান, তিনি লাইভ ভিডিও করার সময় হঠাৎ টানা গুলির শব্দ শুনতে পান। ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।  

গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরে ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। খবর বিবিসি ও রয়টার্সের।

শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসসংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান। পরে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, ট্রাম্প নিরাপদ ছিলেন এবং তার নিরাপত্তায় কোনো সমস্যা হয়নি। ঘটনার পর সাময়িকভাবে হোয়াইট হাউসে ‘লকডাউন’ জারি করা হয়। পরে তা তুলে নেওয়া হয়।

গুলির সময় হোয়াইট হাউসের লনে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এক সাংবাদিক জানান, তিনি লাইভ ভিডিও করার সময় হঠাৎ টানা গুলির শব্দ শুনতে পান।

ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow