‘গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলে গেলেন’

ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে বিজেপির নেতাকর্মীরা। দলটির নেতারা অভিযোগ করেন, গোলাম পরওয়ার পার্থের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করেছেন। সোমবার (১৫ জুন) রাতে ভোলা শহরের নতুন জেলা বিজেপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, গত শনিবার (১৩ জুন) দুপুরে ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার ভোলা-১ আসনের এমপি পার্থকে নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর পার্থ ভোলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন না, বরং মানুষকে ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করতে হয়। তিনি আরও অভিযোগ করেন, সংসদে ভোলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি জোরালো ভূমিকা রাখেন না এবং সরকারের প্রশংসা করার সুযোগ পেলেই জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেন। এদিকে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন

‘গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলে গেলেন’

ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে বিজেপির নেতাকর্মীরা। দলটির নেতারা অভিযোগ করেন, গোলাম পরওয়ার পার্থের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করেছেন।

সোমবার (১৫ জুন) রাতে ভোলা শহরের নতুন জেলা বিজেপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত শনিবার (১৩ জুন) দুপুরে ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার ভোলা-১ আসনের এমপি পার্থকে নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর পার্থ ভোলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন না, বরং মানুষকে ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করতে হয়। তিনি আরও অভিযোগ করেন, সংসদে ভোলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি জোরালো ভূমিকা রাখেন না এবং সরকারের প্রশংসা করার সুযোগ পেলেই জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেন।

এদিকে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে একটি মিথ্যা কথা বলে গেলেন। এতো বড় মিথ্যা কথা ভোলার মানুষ আর শোনেনি বলে আমার মনে হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই বরিশালের জনসভায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-বরিশাল সেতুর কথা বলেছেন। তিনি জাতীয় সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজনসহ ভোলার নানা সমস্যার কথা সংসদে তুলে ধরেছেন। যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তো সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, দায়িত্বশীল পদে থেকে গোলাম পরওয়ার এমন বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। তার মতে, জনগণ সব বক্তব্য বিশ্বাস করলে বাস্তবতা ভিন্ন হতো। তিনি দাবি করেন, ভোলার উন্নয়নে পার্থই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এবং জামায়াতের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী, ভোলা সদর উপজেলার সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow