গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিষ্কার
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএইচ/এমএএইচ
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএইচ/এমএএইচ
What's Your Reaction?