গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী
ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। তবে প্রথমদিনেই ৫৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। অনুপস্থিতদের মধ্যে বালক ২৪৬ জন এবং বালিকা ৩১৮ জন। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইনি জটিলতায় স্থগিত থাকা এ পরীক্ষা পুনরায় শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেলেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত হয়নি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। জানা গেছে, সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা) শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট একটি পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, বুধবা
ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। তবে প্রথমদিনেই ৫৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। অনুপস্থিতদের মধ্যে বালক ২৪৬ জন এবং বালিকা ৩১৮ জন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইনি জটিলতায় স্থগিত থাকা এ পরীক্ষা পুনরায় শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেলেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত হয়নি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
জানা গেছে, সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা) শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট একটি পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত জানান, এবারে গৌরীপুরে মোট পরীক্ষার্থী ১,২৭০ জন। এর মধ্যে বালক ৫৫০ জন এবং বালিকা ৭২০ জন। তিনি আরও জানান, প্রথমদিন ৫৬৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছে। ফলে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি নিতে না পারায় অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল এবং অবশিষ্ট দিনগুলোতেও একই ধারা বজায় থাকবে।
What's Your Reaction?