গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ও পিক-আপচালক মানিক মিয়াকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে হাসপাতালে ভর্তির কাগজে তাকে ‘সড়ক দুর্ঘটনায় আহত’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। বুধবার (১ জুলাই) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও পরিবারের অভিযোগ, মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুর্বৃত্তরা মানিক মিয়াকে ধরে নিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে একই রাতে সতিশা রোড এলাকায় মানিকের স্ত্রী সেলিনাকে ডেকে আহত অবস্থায় তাকে বুঝিয়ে দেওয়া হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মানিক মিয়া গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে শুনেছি, মানিক মিয়াকে পিটিয়ে আহত করা হয়েছিল। তবে ভর্তির কাগ
ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ও পিক-আপচালক মানিক মিয়াকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
তবে হাসপাতালে ভর্তির কাগজে তাকে ‘সড়ক দুর্ঘটনায় আহত’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
বুধবার (১ জুলাই) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পরিবারের অভিযোগ, মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুর্বৃত্তরা মানিক মিয়াকে ধরে নিয়ে মারধর করে গুরুতর আহত করে।
পরে একই রাতে সতিশা রোড এলাকায় মানিকের স্ত্রী সেলিনাকে ডেকে আহত অবস্থায় তাকে বুঝিয়ে দেওয়া হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মানিক মিয়া গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে শুনেছি, মানিক মিয়াকে পিটিয়ে আহত করা হয়েছিল। তবে ভর্তির কাগজে কেন সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, তা বোধগম্য নয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মানিকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?