গৌরীপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দৈনিক ইনকিলাবের প্রতিবেদনের প্রতিবাদ বিএনপি নেতাদের

ময়মনসিংহের গৌরীপুরে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ জুলাই জাতীয় দৈনিক ইনকিলাব-এর অনলাইন সংস্করণে প্রকাশিত "গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড: ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার" শীর্ষক প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।তিনি অভিযোগ করেন, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবেদন প্রকাশের আগে তার কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। প্রতিবেদনে তাকে ‘নির্দেশদাতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্

গৌরীপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দৈনিক ইনকিলাবের প্রতিবেদনের প্রতিবাদ বিএনপি নেতাদের

ময়মনসিংহের গৌরীপুরে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ জুলাই জাতীয় দৈনিক ইনকিলাব-এর অনলাইন সংস্করণে প্রকাশিত "গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড: ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার" শীর্ষক প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবেদন প্রকাশের আগে তার কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। প্রতিবেদনে তাকে ‘নির্দেশদাতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, শ্রমিক নেতা মানিক হত্যা মামলায় নিহতের স্ত্রীর দায়ের করা এজাহারে মো. হাবিবুল ইসলাম খান শহিদের নাম নেই। পাশাপাশি নিহতের পরিবারের বিভিন্ন বক্তব্যেও তার সংশ্লিষ্টতার কোনো অভিযোগ উত্থাপিত হয়নি বলে তারা উল্লেখ করেন। নেতারা বলেন, হত্যা, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান সবসময়ই স্পষ্ট। শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডকে তারা নিন্দনীয় উল্লেখ করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা আরও দাবি করেন, উপজেলা ও পৌর বিএনপির কোনো নেতাকে বহিষ্কার করা হয়নি। বহিষ্কৃতরা বিএনপির অঙ্গসংগঠনের নেতা, মূল দলের নয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনকে কেন্দ্র করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও যাচাইকৃত সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবাহান সুলতান ও কামাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হিরা ও জয়নাল আবেদীন খোকন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow