গৌরীপুরে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. সুজন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট/২৬) গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্রেপ্তার কৃত সুজন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা গাঁজাসহ সুজন মিয়াকে আটক করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গৌরীপুরে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. সুজন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট/২৬) গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রেপ্তার কৃত সুজন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা গাঁজাসহ সুজন মিয়াকে আটক করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow