গ্যারেজ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশালের গৌরনদীতে গ্যারাজের মধ্যে থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের গ্যারাজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে। স্থানীয়রা জানান, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবৎ গ্যারাজ পরিচালনা করে আসছিলেন জালাল। এরই মধ্যে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। গ্যারাজের আড়ালে তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। গত কয়েকদিন ধরে তার গ্যারাজ বন্ধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারাজের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে পুলিশ গ্যারাজের দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় জালালের লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই কামাল কাজী জানান, অতি সম্প্রতি ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন জালাল। তিনি অবিবাহিত থাকায় রাতে গ্যারাজে থাকতেন। গত তিনদিন পূর্বে বাড়িতে তার সঙ্গে দেখা হয়েছিল। এসময় তিনি (জালাল) কিছুট
বরিশালের গৌরনদীতে গ্যারাজের মধ্যে থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের গ্যারাজ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবৎ গ্যারাজ পরিচালনা করে আসছিলেন জালাল। এরই মধ্যে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। গ্যারাজের আড়ালে তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।
গত কয়েকদিন ধরে তার গ্যারাজ বন্ধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারাজের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে পুলিশ গ্যারাজের দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় জালালের লাশ উদ্ধার করে।
নিহতের বড় ভাই কামাল কাজী জানান, অতি সম্প্রতি ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন জালাল। তিনি অবিবাহিত থাকায় রাতে গ্যারাজে থাকতেন। গত তিনদিন পূর্বে বাড়িতে তার সঙ্গে দেখা হয়েছিল। এসময় তিনি (জালাল) কিছুটা অসুস্থ বলে জানিয়েছিলেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গ্যারাজের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
What's Your Reaction?