গ্যালারিতে ইসরায়েলি পতাকা উড়িয়ে উত্ত্যক্তের চেষ্টা আর্জেন্টিনা ভক্তের

বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা মাঠ পেরিয়ে এবার গ্যালারিতে। বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মিশর। সেই ম্যাচে এক আর্জেন্টিনা সমর্থকের কাণ্ড নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মিশরের কোচ হোসাম হাসানকে লক্ষ্য করে ইসরায়েলের পতাকা দেখান এক আলবিসেলেস্তে সমর্থক। এই ঘটনাকে মিশরের প্রতি প্রকাশ্য উসকানি হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা। চলতি বিশ্বকাপে মিশরের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর থেকেই আলোচনা অন্য মোড় নেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মিশরের কোচ হোসাম হাসান মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করেছিলেন। আরও পড়ুন যে ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেনি তার মানবতাই নেই: মিশর কোচ সংবাদ সম্মেলনে তিনি গাজার মানুষের প্রতি এই জয় উৎসর্গ করেন। ফুটবলকে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ধারণা করা হচ্ছে, হোসাম হাসানের সেই ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণেই আর্জেন্টিনার ওই সমর্থক ইচ্ছা করে ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। মাঠের নাটকীয়তা ও বিতর্ক ম্যাচটিতে মাঠের লড়াইও ছিল চরম নাটকীয়। মিশর প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল। তবে

গ্যালারিতে ইসরায়েলি পতাকা উড়িয়ে উত্ত্যক্তের চেষ্টা আর্জেন্টিনা ভক্তের

বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা মাঠ পেরিয়ে এবার গ্যালারিতে। বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মিশর। সেই ম্যাচে এক আর্জেন্টিনা সমর্থকের কাণ্ড নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মিশরের কোচ হোসাম হাসানকে লক্ষ্য করে ইসরায়েলের পতাকা দেখান এক আলবিসেলেস্তে সমর্থক। এই ঘটনাকে মিশরের প্রতি প্রকাশ্য উসকানি হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।

চলতি বিশ্বকাপে মিশরের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর থেকেই আলোচনা অন্য মোড় নেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মিশরের কোচ হোসাম হাসান মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদযাপন করেছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি গাজার মানুষের প্রতি এই জয় উৎসর্গ করেন। ফুটবলকে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ধারণা করা হচ্ছে, হোসাম হাসানের সেই ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণেই আর্জেন্টিনার ওই সমর্থক ইচ্ছা করে ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন।

মাঠের নাটকীয়তা ও বিতর্ক

ম্যাচটিতে মাঠের লড়াইও ছিল চরম নাটকীয়। মিশর প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয় পায় লিওনেল মেসির দল।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দেন মিশরীয় কোচ। তার অভিযোগ, রেফারি পক্ষপাতিত্ব করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন। মাঠের এই উত্তেজনার মধ্যেই গ্যালারির ওই ঘটনা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow