গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। মাত্র তিন ম্যাচ খেলে গ্রুপ পর্ব থেকে বিদায়! উরুগুয়ের জন্য অবিশ্বাস্যই বটে। যে কারণে বিষয়টি ঠিক হজম করতে পারছে না উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও (এইউএফ)। আর সেই অসন্তোষেরই তাৎক্ষণিক ‘শাস্তি’—চার্টার্ড ফ্লাইট বাতিল। উরুগুয়ের সংবাদমাধ্যম এল পাইস ও টিভি নেটওয়ার্ক টেনফিল্ড জানিয়েছে, ফেদে ভালভের্দেদের দল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর আগে থেকে বুকিং দেওয়া চার্টার্ড ফ্লাইট বাতিল করেছে এইউএফ। এর ফলে খেলোয়াড়েরা এখন বাণিজ্যিক বিভিন্ন ফ্লাইটে আলাদাভাবে নিজ নিজ গন্তব্যে যাবেন। কেউ যাবেন দেশে, কেউ ক্লাবে। এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে খেলেছে উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে স্পেনের কাছে ১–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। এরপরই দলটিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর পূর্বপরিকল্পনা বাতিল করে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। মেক্সিকোর বেস ক্যাম্প থেকে দলের সব সদস্যকে একসঙ্গে রাজধানী মন্টেভিডিওতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল। ‘এইচ’ গ্রুপ থেকে নকআউটে জায়গা করেছে

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। মাত্র তিন ম্যাচ খেলে গ্রুপ পর্ব থেকে বিদায়! উরুগুয়ের জন্য অবিশ্বাস্যই বটে। যে কারণে বিষয়টি ঠিক হজম করতে পারছে না উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও (এইউএফ)। আর সেই অসন্তোষেরই তাৎক্ষণিক ‘শাস্তি’—চার্টার্ড ফ্লাইট বাতিল।

উরুগুয়ের সংবাদমাধ্যম এল পাইস ও টিভি নেটওয়ার্ক টেনফিল্ড জানিয়েছে, ফেদে ভালভের্দেদের দল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর আগে থেকে বুকিং দেওয়া চার্টার্ড ফ্লাইট বাতিল করেছে এইউএফ। এর ফলে খেলোয়াড়েরা এখন বাণিজ্যিক বিভিন্ন ফ্লাইটে আলাদাভাবে নিজ নিজ গন্তব্যে যাবেন। কেউ যাবেন দেশে, কেউ ক্লাবে।

এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে খেলেছে উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে স্পেনের কাছে ১–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে।

এরপরই দলটিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর পূর্বপরিকল্পনা বাতিল করে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। মেক্সিকোর বেস ক্যাম্প থেকে দলের সব সদস্যকে একসঙ্গে রাজধানী মন্টেভিডিওতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল।

‘এইচ’ গ্রুপ থেকে নকআউটে জায়গা করেছে স্পেন ও কেপ ভার্দে। উরুগুয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। এবার নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ১৯৩০ ও ১৯৫০ আসরের চ্যাম্পিয়নরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow