গ্রেপ্তারের আশঙ্কা সত্ত্বেও সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান সত্ত্বেও তিনি তার সফর বাতিল করবেন না।  মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তারের আহ্বান জানালেও তিনি নির্ধারিত সফর বাতিল করবেন না। নেতানিয়াহু বলেন, আমি অবশ্যই নিউইয়র্কে যাচ্ছি। সেখানে গিয়ে এই ঘৃণা ছড়ানো নির্বাচিত কর্মকর্তার সামনে সত্য তুলে ধরব। তিনি অভিযোগ করেন, মামদানি নিউইয়র্কবাসীর মধ্যে বিভাজন সৃষ্টি করছেন এবং শহরের ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি ১৯৩০-এর দশকে নাৎসি জার্মানিতে ইহুদিদের নিপীড়নের বিষয়টিও উল্লেখ করেন। অন্যদিকে, নেতানিয়াহুর সমালোচকদের দাবি, ইসরায়েল বা নেতানিয়াহুর সমালোচনা করলেই তা ইহুদিবিদ্বেষ হিসেবে গণ্য করা যায় না। গত সপ্তাহে জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জ

গ্রেপ্তারের আশঙ্কা সত্ত্বেও সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান সত্ত্বেও তিনি তার সফর বাতিল করবেন না। 

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তারের আহ্বান জানালেও তিনি নির্ধারিত সফর বাতিল করবেন না।

নেতানিয়াহু বলেন, আমি অবশ্যই নিউইয়র্কে যাচ্ছি। সেখানে গিয়ে এই ঘৃণা ছড়ানো নির্বাচিত কর্মকর্তার সামনে সত্য তুলে ধরব।

তিনি অভিযোগ করেন, মামদানি নিউইয়র্কবাসীর মধ্যে বিভাজন সৃষ্টি করছেন এবং শহরের ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি ১৯৩০-এর দশকে নাৎসি জার্মানিতে ইহুদিদের নিপীড়নের বিষয়টিও উল্লেখ করেন।

অন্যদিকে, নেতানিয়াহুর সমালোচকদের দাবি, ইসরায়েল বা নেতানিয়াহুর সমালোচনা করলেই তা ইহুদিবিদ্বেষ হিসেবে গণ্য করা যায় না। গত সপ্তাহে জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

সূত্র: ফক্স নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow