‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

জনস্বাস্থ্য উন্নয়ন, চিকিৎসা গবেষণা, সমন্বিত চিকিৎসাবিজ্ঞান এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ  প্রফেসর ড. মজিবুল হক। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী ড. মজিবুল হকের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যখাত, ওষুধশিল্প, গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার জন্য  প্রফেসর ড. মজিবুল হককে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। প্রফেসর ড. মজিবুল হক দীর্ঘদিন ধরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, পু

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর  ড. মজিবুল হক
জনস্বাস্থ্য উন্নয়ন, চিকিৎসা গবেষণা, সমন্বিত চিকিৎসাবিজ্ঞান এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ন্যাচারোপ্যাথিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ  প্রফেসর ড. মজিবুল হক। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী ড. মজিবুল হকের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যখাত, ওষুধশিল্প, গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার জন্য  প্রফেসর ড. মজিবুল হককে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। প্রফেসর ড. মজিবুল হক দীর্ঘদিন ধরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, পুষ্টিবিজ্ঞান, জীবনধারাভিত্তিক চিকিৎসা, এবং দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ বিষয়ে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। যুক্তরাষ্ট্রে তাঁর পেশাগত কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশে স্বাস্থ্যশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং জনকল্যাণমূলক উদ্যোগে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। চিকিৎসাবিজ্ঞানের আধুনিক গবেষণা, প্রাকৃতিক চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনধারার সমন্বয়ে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তার নিরলস প্রচেষ্টা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বিশেষ করে জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক স্বাস্থ্যজ্ঞান ছড়িয়ে দেওয়া, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার প্রসারে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়। অনুষ্ঠানে প্রফেসর ড. মজিবুল হক বলেন, বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে বিপুল মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। তিনি উল্লেখ করেন, কোনো রোগের কার্যকর ও টেকসই চিকিৎসার জন্য সেই রোগের মূল কারণ চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগের অন্তর্নিহিত কারণ নির্ণয় না করে কেবল উপসর্গভিত্তিক চিকিৎসার মাধ্যমে একজন রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার সমন্বিত প্রয়োগ একজন রোগীর সুস্থতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, অনেক দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাদ্য, জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত স্বাস্থ্যচর্চা রোগীর সার্বিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হতে পারে। প্রফেসর ড. মজিবুল হক দীর্ঘমেয়াদি ও জটিল রোগ ব্যবস্থাপনায় ন্যাচারাল মেডিসিন, পুষ্টিবিজ্ঞান, লাইফস্টাইল মেডিসিন এবং রিজেনারেটিভ থেরাপির সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য পুনরুদ্ধার এবং জীবনমান উন্নয়নে সমন্বিত ও রোগীকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে ‘Role of Non-Resident Bangladeshi (NRB) Scientists in Advancing Biotech and Biosimilar Drugs in Bangladesh’s Pharmaceutical Industry’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘100 Healthcare Titans of Bangladesh’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও ওষুধশিল্প সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, করপোরেট প্রতিনিধি, নীতিনির্ধারক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি এ আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow