ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ কোথায় কী
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (১৭ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। পাটমন্ত্রীর কর্মসূচি সকাল ১০টায় ফার্মগেটের জেডিপিসি কনফারেন্স সেন্টারে বাংলাদেশ-চায়না টেক্সটাইল কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পানি সম্পদমন্ত্রীর কর্মসূচি সকাল ১০টায় বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি সম্পদ কৌশল বিভাগ, বুয়েটের যৌথ আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। হকার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় বিকাল ৪টায় নগর ভবন অডিটোরিয়ামে হকার ব্যবস্থাপনায় উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দ
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
সোমবার (১৭ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পাটমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় ফার্মগেটের জেডিপিসি কনফারেন্স সেন্টারে বাংলাদেশ-চায়না টেক্সটাইল কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পানি সম্পদমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি সম্পদ কৌশল বিভাগ, বুয়েটের যৌথ আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
হকার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়
বিকাল ৪টায় নগর ভবন অডিটোরিয়ামে হকার ব্যবস্থাপনায় উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
What's Your Reaction?