ঘরমুখো মানুষের চাপ গাবতলীতে, মিলছে না বাসের টিকিটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে)। তাই রাজধানীর অনেকে রোববার (২৪ মে) অফিস শেষ করেই বেরিয়ে পড়েন বাড়ির পথে। সড়ক পথে ঘরে ফিরতে হাজির হন গাবতলী বাস টার্মিনালে। বিকেল ৫টার পর থেকে গাবতলী ও আশপাশের এলাকায় ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। এসময় বেশির ভাগ কাউন্টারে সরাসরি টিকিট পাওয়া যাচ্ছিল না। যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন তাদের নিয়ে বাসগুলো যানজটের শঙ্কায় আগেভাগেই টার্মিনাল ছেড়ে যাচ্ছিল। টার্মিনালে কথা হয় বন বিভাগে চাকরি করা মোহাম্মদ শরিফুল ইসলামের সঙ্গে। তিনি যাবেন কুষ্টিয়া ভেড়ামারায়। জানান, আগেই স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এখন অফিস শেষ করে নিজে যাওয়ার জন্য গাবতলী চলে এসেছেন।  শরিফুল বলেন, ‘কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে সকালে প্রস্তুতি নিয়ে ফ্ল্যাট থেকে বের হই। চারটা পর্যন্ত অফিস করে সরাসরি গাবতলী চলে এসেছি। আগেই টিকিট কেটে রেখেছি। বিকাল সাড়ে ৫টায় বাস ছেড়ে যাবে।’ এদিকে, হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বাসের টিকিট মিলছে না। শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘সরকারি অফিস ছুটি হওয়ার কারণে গাবতলীতে যাত্

ঘরমুখো মানুষের চাপ গাবতলীতে, মিলছে না বাসের টিকিটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে)। তাই রাজধানীর অনেকে রোববার (২৪ মে) অফিস শেষ করেই বেরিয়ে পড়েন বাড়ির পথে। সড়ক পথে ঘরে ফিরতে হাজির হন গাবতলী বাস টার্মিনালে।

বিকেল ৫টার পর থেকে গাবতলী ও আশপাশের এলাকায় ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। এসময় বেশির ভাগ কাউন্টারে সরাসরি টিকিট পাওয়া যাচ্ছিল না। যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন তাদের নিয়ে বাসগুলো যানজটের শঙ্কায় আগেভাগেই টার্মিনাল ছেড়ে যাচ্ছিল।

টার্মিনালে কথা হয় বন বিভাগে চাকরি করা মোহাম্মদ শরিফুল ইসলামের সঙ্গে। তিনি যাবেন কুষ্টিয়া ভেড়ামারায়। জানান, আগেই স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এখন অফিস শেষ করে নিজে যাওয়ার জন্য গাবতলী চলে এসেছেন। 

ঘরমুখো মানুষের চাপ গাবতলীতে, মিলছে না বাসের টিকিটি

শরিফুল বলেন, ‘কুষ্টিয়া যাওয়ার উদ্দেশে সকালে প্রস্তুতি নিয়ে ফ্ল্যাট থেকে বের হই। চারটা পর্যন্ত অফিস করে সরাসরি গাবতলী চলে এসেছি। আগেই টিকিট কেটে রেখেছি। বিকাল সাড়ে ৫টায় বাস ছেড়ে যাবে।’
 
এদিকে, হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বাসের টিকিট মিলছে না। শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘সরকারি অফিস ছুটি হওয়ার কারণে গাবতলীতে যাত্রী চাপ বাড়ছে। বিগত কয়েকদিন চাপ ছিল না। আমরা যাত্রীদের টিকিট দিতে পারছি না। তবে ইঞ্জিন কভার ও পেছনে দু-একটা সিট আছে।’
 
রয়েলের কাউন্টার মাস্টার মোহাম্মদ কামাল পারভেজ বলেন, ‘আমাদের টিকিট বিক্রি হয়ে গেছে। ২৬ মে পর্যন্ত এসি ও নন এসি টিকিট সব বেচা শেষ।’

অন্যদিকে, টার্মিনালে বাড়তি ভাড়াসহ যাত্রীদের নানা অভিযোগ গ্রহণ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভিজিলেন্স টিম। তবে রোববার বাড়তি ভাড়াসহ কোন বিষয়ে অভিযোগ করেননি কোনো যাত্রী।
 
এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow