ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনার কয়রায় ঔষধ ব্যবসায়ী ভবতাষ মৃধাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে ভবতাষ মৃধা।
নিহত ভবতাষ মৃধা মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের যশোর মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ঔষধের দােকান রয়েছে।
রোববার (১৭ মে) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১টার দিকে একদল চোর সিদ কেটে ভবতাষ মৃধার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতাষ মৃধা বিষয়টি জানতে পারেন। পর চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।
পরে স্থানীয় লোকজন ভবতাষকে তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতাষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।