ঘরে বসেই উপভোগ করেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার আসাদো
আর্জেন্টিনার খাবারের ঐতিহ্য বলতেই সবার আগে আসে আসাদো, কয়লার আগুনে ধীরে ধীরে গ্রিল করা মাংসের এক অনন্য স্বাদ। এটি শুধু একটি খাবার নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির একটি সংস্কৃতির নাম। সঠিক মসলা ও সহজ কিছু কৌশল জানলে ঘরেই তৈরি করা সম্ভব এই বিখ্যাত আর্জেন্টাইন পদ। চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার আসাদো তৈরির সহজ রেসিপি। আরও পড়ুন মেসির প্রিয় খাবার মিলানেসা নাপোলিটানা, রইলো রেসিপি উপকরণ গরুর মাংস ১ কেজি তেল ৪ টেবিল চামচ রসুন ৫-৬ কোয়া (মিহি কুচি) পেঁয়াজ ১টি বড় (মিহি কুচি) টমেটো সস ১ কাপ সয়া সস ২ টেবিল চামচ লেবুর রস বা সিরকা ২ টেবিল চামচ স্টার অ্যানাইস (তারকা মৌরি) ৩-৪টি তেজপাতা ২-৩টি চিনি ১ টেবিল চামচ পানি ১ থেকে ২ কাপ লবণ ও গোলমরিচ গুঁড় স্বাদমতো ক্যাপসিকাম ১টি (লম্বা করে কাটা) আরও পড়ুন রোনালদোর প্রিয় খাবার বাকালহাও আ ব্রাস বানাবেন যেভাবে যেভাবে তৈরি করবেন প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। এরপর সয়া সস, লেবুর রস, পরিমাণমতো লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন, যেন মসলা মাংসের ভেতরে ভালোভাবে মিশে
আর্জেন্টিনার খাবারের ঐতিহ্য বলতেই সবার আগে আসে আসাদো, কয়লার আগুনে ধীরে ধীরে গ্রিল করা মাংসের এক অনন্য স্বাদ। এটি শুধু একটি খাবার নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির একটি সংস্কৃতির নাম। সঠিক মসলা ও সহজ কিছু কৌশল জানলে ঘরেই তৈরি করা সম্ভব এই বিখ্যাত আর্জেন্টাইন পদ। চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার আসাদো তৈরির সহজ রেসিপি।
উপকরণ
- গরুর মাংস ১ কেজি
- তেল ৪ টেবিল চামচ
- রসুন ৫-৬ কোয়া (মিহি কুচি)
- পেঁয়াজ ১টি বড় (মিহি কুচি)
- টমেটো সস ১ কাপ
- সয়া সস ২ টেবিল চামচ
- লেবুর রস বা সিরকা ২ টেবিল চামচ
- স্টার অ্যানাইস (তারকা মৌরি) ৩-৪টি
- তেজপাতা ২-৩টি
- চিনি ১ টেবিল চামচ
- পানি ১ থেকে ২ কাপ
- লবণ ও গোলমরিচ গুঁড় স্বাদমতো
- ক্যাপসিকাম ১টি (লম্বা করে কাটা)
যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। এরপর সয়া সস, লেবুর রস, পরিমাণমতো লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন, যেন মসলা মাংসের ভেতরে ভালোভাবে মিশে যায়। এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। তাতে মেরিনেট করা মাংস দিয়ে চারপাশ হালকা সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর মাংস তুলে আলাদা একটি পাত্রে রাখুন।
একই তেলে কুচি করা পেঁয়াজ ও রসুন দিয়ে ধীরে ধীরে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে সোনালি রং ধারণ করলে পরবর্তী ধাপে যান। এবার টমেটো সস, স্টার অ্যানাইস (তারকা মৌরি), তেজপাতা এবং সামান্য চিনি যোগ করুন। মাঝারি আঁচে ২-৩ মিনিট নেড়ে রান্না করুন, যেন সব উপকরণের স্বাদ সুন্দরভাবে একত্রিত হয়।
ভাজা মাংস সসের মধ্যে ফিরিয়ে দিয়ে ১-২ কাপ গরম পানি যোগ করুন। হাঁড়ি ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না মাংস একেবারে নরম হয়। প্রয়োজনে রান্নার সময় অল্প অল্প করে আরও গরম পানি দিতে পারেন।
মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে কুচি করা ক্যাপসিকাম যোগ করুন। আরও ২-৩ মিনিট অল্প আঁচে রান্না করে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
জেএস/
What's Your Reaction?


